সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) বেলা তিনটার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন নুরুল আমিন (৬০), তার স্ত্রী (৫০) এবং তাদের ছেলে ফরহাদ (৩৮)।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, নুরুল আমিন আজ বিকেলে তার বাড়ির পাশে একটি টং দোকান মেরামতের কাজ করছিলেন। এ সময় তার স্ত্রী ও ছেলেও কাজে সহযোগিতা করছিলেন। কাজের একপর্যায়ে ছেলে ফরহাদ হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে বাবা নুরুল আমিন এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। স্বামী ও সন্তানকে বাঁচাতে মা এগিয়ে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
প্রতিবেশীরা তাদের উদ্ধার করে দ্রুত বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় এবং নিহতের পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
অতি বৃষ্টিতে কুতুবদিয়ায় সেতু ধস
সাঙ্গু নদীতে পর্যটকবাহী নৌকাডুবি
জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, ৭ জনের মৃত্যুদণ্ড