প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০৭:৩৬ পিএম

আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে কোন ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না। এক্ষেত্রে লটারির মাধ্যমে প্রথম শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে। তবে, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অন্যান্য সব শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সিনিয়র তথ্য অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে কোন ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না।

এক্ষেত্রে লটারির মাধ্যমে প্রথম শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে। 

এছাড়া প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অন্যান্য সকল শ্রেণীতে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি করা হবে।

এছাড়া, এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১০ আগস্ট প্রকাশ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

AHA
আরও পড়ুন