আজ ফাতেহা-ই-ইয়াজদাহম, সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ এএম

ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আজ (২৩ সেপ্টেম্বর) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে।

২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষে ২৪ সেপ্টেম্বর ছুটি নির্ধারিত ছিল। তবে এ ছুটি চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় নির্ধারিত তারিখে পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত তারিখ অনুযায়ী, আজ বুধবার ছুটি পালন করা হচ্ছে।

ফলে আজ দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত পাঠদান ও অন্যান্য একাডেমিক কার্যক্রম বন্ধ আছে।

ফাতেহা-ই-ইয়াজদাহম কী

‘ইয়াজদাহম’ ফারসি শব্দ। এর অর্থ এগারো। আর ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ বলতে ১১তম দিনের ফাতেহা বা ফাতেহা শরিফকে বোঝানো হয়। প্রতি হিজরি বছরের রবিউস সানি মাসের ১১ তারিখে দিবসটি পালন করা হয়।

বড়পীর হজরত আবদুল কাদির জিলানি (রহ.)-এর ওফাত দিবস হিসেবে ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হয়ে থাকে। প্রচলিত তথ্য অনুযায়ী, হিজরি ৫৬১ সালের ১১ রবিউস সানি তিনি ইন্তেকাল করেন। দক্ষিণ এশিয়ায় সুফিবাদের প্রসারে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। দিবসটি অনেকের কাছে ‘গেয়ারভি শরিফ’ নামেও পরিচিত।

ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত