বিয়ের জন্য পাত্র খুঁজে পাচ্ছেন না বাঁধন

আপডেট : ৩০ মে ২০২৬, ০৮:২৪ পিএম

ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই খোলামেলা মন্তব্য করেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ঈদুল আজহা উপলক্ষে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি প্রেম, বিয়ে এবং জীবনের অভিজ্ঞতা নিয়ে অকপট কথা বলেছেন।

অনুষ্ঠানে নতুন করে প্রেম বা বিয়ের পরিকল্পনা রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে বাঁধন বলেন, গত বছর বিয়ের পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি।

তিনি বলেন, তার পছন্দের মতো একজন মানুষ পাওয়া গিয়েছিল, যাকে তার পরিবারও পছন্দ করেছিল। তবে শেষ পর্যন্ত সম্পর্কটি এগোয়নি বলে জানান তিনি।

বর্তমান পরিস্থিতি নিয়ে বাঁধন বলেন, এখন বিয়ে করার মতো উপযুক্ত কাউকে তিনি খুঁজে পাচ্ছেন না। পাশাপাশি প্রেমের অভিজ্ঞতা থাকলেও বিয়ের সিদ্ধান্তে সতর্ক থাকার কথা জানান তিনি।

নিজের অতীত সম্পর্কের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, জীবনে তিনি দুইবার বিয়ে করেছেন এবং সেই অভিজ্ঞতা থেকেই এখন আরও ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে চান।

ঈদের স্মৃতিচারণায় বাঁধন জানান, শৈশবে কোরবানির ঈদ মানেই ছিল পরিবারের সঙ্গে গ্রামে আনন্দঘন সময় কাটানো, যা এখনও তার স্মৃতিতে উজ্জ্বল হয়ে আছে।

AS
আরও পড়ুন