বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন অঞ্জনা

শনিবার (৪ জানুয়ারি) বিকেল ৩টা ১৫ মিনিটে অভিনেত্রীর দাফন সম্পন্ন হয়। এর আগে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন-বিএফডিসি এবং চ্যানেল আই প্রাঙ্গণে অঞ্জনার জানাজা অনুষ্ঠিত হয়।

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ০৭:৫৭ পিএম

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমানকে রাজধানীর বনানী কবরস্থানে সমাহিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। 

শনিবার (৪ জানুয়ারি) বিকেল ৩টা ১৫ মিনিটে অভিনেত্রীর দাফন সম্পন্ন হয়। এর আগে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন-বিএফডিসি এবং চ্যানেল আই প্রাঙ্গণে অঞ্জনার জানাজা অনুষ্ঠিত হয়।

বেলা সোয়া ১১টায় অভিনেত্রীর মরদেহবাহী গাড়িটি যখন এফডিসিতে প্রবেশ করে অভিনেত্রীকে শেষ বিদায় জানাতে সেখানে আরও আগে থেকেই অপেক্ষায় ছিলেন অভিনেতা আলমগীর, উজ্জল, ইলিয়াস কাঞ্চন, মিশা সওদাগর, চিত্রনায়িকা নূতনসহ চলচ্চিত্রের মানুষরা।

এর আগে শুক্রবার রাত ১টা ৩৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই নায়িকা।

NC
আরও পড়ুন