ইন্টারনেট দুনিয়ায় বিড়ালের কিউট ভিডিওর জয়জয়কার চিরকালই। তবে এবার সেই জনপ্রিয়তায় যেন কিছুটা ভাটা পড়ার ইঙ্গিত দিলেন হলিউড ও সংগীত জগতের দুই জনপ্রিয় তারকা। গ্র্যামি জয়ী র্যাপার ডাচি (Doechii) এবং অস্কার মনোনীত অভিনেত্রী জেসি বাকলি সম্প্রতি বিড়ালের প্রতি তাদের অনীহা ও নেতিবাচক অভিজ্ঞতার কথা প্রকাশ করে বড় ধরনের বিতর্কের জন্ম দিয়েছেন।
গত সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম থ্রেডস-এ হঠাৎ করেই বিড়াল নিয়ে আক্রমণাত্মক পোস্ট করেন ডাচি। তিনি লিখেন, ‘মানুষ এমন আচরণ করে যেন বিড়াল অপছন্দ করা কোনো অপরাধ। কিন্তু বাস্তবে এগুলো মোটেও বন্ধুত্বপূর্ণ প্রাণী নয়।’ তিনি আরও দাবি করেন, বিড়াল গৃহপালিত হতে চায় না এবং মালিকদের প্রায়ই তারা আঁচড় দিয়ে ক্ষতবিক্ষত করে। তার এই পোস্টে বিড়াল প্রেমীরা হাজার হাজার বন্ধুত্বপূর্ণ বিড়ালের ছবি ও ভিডিও দিয়ে প্রতিবাদ জানিয়েছেন।
অন্যদিকে, অভিনেত্রী জেসি বাকলির একটি পুরনো ভিডিও পুনরায় ভাইরাল হয়েছে যেখানে তিনি বিড়ালকে ‘নিষ্ঠুর’ (Mean) বলে অভিহিত করেছেন। জেসি একটি ব্যক্তিগত ঘটনা শেয়ার করে জানান, তার স্বামী ফ্রেডি সোরেনসেনের সাথে যখন তিনি ডেটিং শুরু করেন, তখন ফ্রেডির দুটি বিড়াল ছিল। এর মধ্যে একটি বিড়াল নাকি তার সাথে ‘অভ্যুত্থান’ (Coup) শুরু করেছিল এবং এক পর্যায়ে তার বালিশে মলত্যাগ করেছিল। এরপর জেসি তার স্বামীকে চরমপত্র বা আলটিমেটাম দেন- ‘হয় আমি থাকব, না হয় বিড়াল!’ জেসি হাস্যরস মিশিয়ে বলেন, ‘আমিই জিতেছিলাম!’ অর্থাৎ বিড়ালগুলোকে বিদায় করা হয়েছিল।
এই দুই তারকার মন্তব্যের পর রেডিট ও এক্স (টুইটার)-এ বিতর্কের ঝড় উঠেছে। বিড়াল প্রেমীরা একে ‘নিষ্ঠুর আচরণ’ বলে মন্তব্য করছেন। কেউ কেউ বলছেন, কুকুরকে ‘মানুষের সেরা বন্ধু’ বলা হলেও বিড়াল আমাদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। ডাচি ও জেসি বাকলির এই মন্তব্যগুলো কি হলিউডে বিড়াল বিদ্বেষের নতুন কোনো ট্রেন্ড তৈরি করছে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে নেটিজেনদের মাঝে।
স্বাধীনতা পুরস্কার নিয়ে হানিফ সংকেতের আবেগঘন পোস্টে
জীবনে সবসময় প্রেম থাকে, জায়গা ফাঁকা নেই
