সংগীতশিল্পী, অভিনেতা ও উপস্থাপক তাহসান খান। দারুণ সব কাজের মধ্য দিয়ে ভক্তদের হৃদয়ে জায়গা করে নেয়া শিল্পী তাহসান খান। এবার ভক্তদের দারুন এক সুখবর দিলেন এই তারকা।
জানা গেছে, একটা সময় যে গানগুলো শুরুতে শ্রোতারা শুনেছেন, যেসব গান দিয়ে তাহসান পরিচিতি পেয়েছেন, সেসব গানই রিমেকিংয়ের উদ্যোগ নিয়েছেন তিনি। তাহসান জানিয়েছেন, এমন সাতটি গান নিয়ে নতুন করে কাজ করবেন তিনি; এতে গানগুলো উপস্থাপিত হবে নতুন আঙ্গিকে।

সম্প্রতি তাহসান বলেছেন, আমি সব সময় চেয়েছি আমার সৃজনশীল কাজগুলো আমারই নিয়ন্ত্রণে থাকুক। তাই আমার গাওয়া পুরোনো সাতটি গান আবারও নতুন করে গাওয়ার উদ্যোগ নিয়েছি। কারণ আমি চাই সেগুলো নতুন আঙ্গিকে উপস্থাপিত হোক। যেসব গান করব সেগুলো অনেক হিট হয়েছিল তেমন নয়, কিন্তু সেগুলো আমার খুব প্রিয় গান।

এরই মধ্যে গানগুলোর সংগীতায়োজনসহ সব কাজ শেষ বলে জানিয়ে তাহসান বলেন, গানগুলো আমার নিজের মতো করে শ্রোতাদের কাছে উপস্থাপনের উদ্যোগ নিয়েছি। সেই গানগুলো হচ্ছে ‘একটাই তুমি’, ‘মন কারিগর’, ‘কেউ না জানুক’, ‘চাইলে আমার’, ‘তোমার আমার’, ‘বৃষ্টিতে প্রাকৃতিক’, ‘প্রেমাতাল’। এর মধ্যে ‘চাইলে আমার’ ও ‘তোমার আমার’ গান দুটিকে ম্যাশআপ করে একটি গান হিসেবে প্রকাশ করা হবে।

