বাবা হারালেন অভিনেত্রী রুনা খান

সোমবার (১০ মার্চ) সকালে ফেসবুক স্ট্যাটাসে বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন রুনা খান। 

আপডেট : ১০ মার্চ ২০২৫, ০৮:৫০ এএম

দেশের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল রুনা খানের বাবা ফরহাদ হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। রোববার রাতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি। 

সোমবার (১০ মার্চ) সকালে ফেসবুক স্ট্যাটাসে বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন রুনা খান। তিনি বলেন, আমার আব্বু চলে গেলেন..! তার আত্মার শান্তি কামনা করছি।

ব্যক্তিজীবনে (সরকারি চাকুরিজীবী ছিলেন রুনা খানের বাবা। টাংগাইল জেলার মির্জাপুরের মসদই গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। সেখানেই তার দাফন অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে। 

এদিকে রুনা খানের বাবার মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন তার সহকর্মী ও ভক্তরা। এছাড়া ভক্তরাও রুনা খানের বাবার আত্মার মাগফেরাত কামনা করেছেন। 

AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত