জনপ্রিয় তারকা প্রীতম হাসান, পূজা চেরী ও জেফার রহমান এ প্রজন্মের দর্শকদের কাছে সমান জনপ্রিয়। গান ও অভিনয়ের মাধ্যমে তারা নিয়মিতই মুগ্ধ করে চলেছেন ভক্ত-অনুরাগীদের। তাদের নতুন কাজ যেমন ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দু, তেমনি লাইভ পারফরম্যান্স দেখার আগ্রহও কম নয়।
সে সুযোগ এবার মিলছে টেলিভিশনের পর্দায়। গত ২৪ মে মালয়েশিয়ায় অনুষ্ঠিত ‘সোনালী সন্ধ্যা’ অনুষ্ঠানে এক মঞ্চে পারফর্ম করেছিলেন প্রীতম, পূজা ও জেফার। প্রবাসী বাংলাদেশিদের জন্য আয়োজিত সেই অনুষ্ঠান এবার দেশের দর্শকদের জন্য প্রচার করবে এনটিভি।
চ্যানেলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে প্রচারিত হবে ‘সোনালী সন্ধ্যা’। রাফসান ও তাবাসসুম প্রিয়াঙ্কার উপস্থাপনায় অনুষ্ঠানে প্রীতম হাসান, জেফার রহমান ও পূজা চেরীর পাশাপাশি পারফর্ম করবেন প্রতীক হাসান, তমা মির্জাসহ আরও অনেক শিল্পী।
এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ আয়োজন হিসেবে রাত ৯টা ৩০ মিনিটে প্রচারিত হবে ‘আনন্দ আড্ডা’। জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন মৌসুমী মৌ। এতে অতিথি হিসেবে অংশ নিয়েছেন জনপ্রিয় অভিনয়শিল্পী মোশাররফ করিম, সুমাইয়া শিমু ও আইশা খান।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী আরও নানা বিশেষ অনুষ্ঠান সম্প্রচারের আয়োজন করেছে এনটিভি।
বক্স অফিসে ঝড়, ১০০ কোটির পথে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’
রাফী-সাদের নতুন সিনেমা ‘আইজ’, আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি