বাড়তে পারে দিনের তাপমাত্রা, আকাশ থাকবে পরিষ্কার

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৬ পিএম

রাজধানী ঢাকায় আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে আজ দিনভর ঢাকার আকাশ পরিষ্কার ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ পরিষ্কার থাকতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এ ছাড়াও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস।

সবশেষ সারা দেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

NB
আরও পড়ুন