দেশের কয়েক জেলায় বৃষ্টি, কমেছে কিছুটা তাপমাত্রা

আপডেট : ১১ মে ২০২৫, ০৮:৪৭ পিএম

চলতি মে মাসের প্রথম সপ্তাহেও তাপমাত্রা মোটামুটি সহনীয় ছিল। তবে গত পাঁচ দিন ধরে দেশের বিভিন্ন এলাকায় চলছে টানা মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ। আজও দেশের বিভিন্ন এলাকায় গরম পড়েছে। তবে এই তীব্র তাপের মধ্যে সুখবর হলো, দুপুরের পর থেকে দেশের একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়েছে। 

রাজধানীতে এখনো বৃষ্টির দেখা না মিললেও রোবরবার রাত ৮টার পর থেকে আকাশে মেঘের দেখা মিলেছে সেই সঙ্গে মেঘের গর্জনও শোনা গেছে। 

আবহাওয়া অধিদপ্তরের তথ্য, আজ দেশের তাপমাত্রা কিছুটা হলেও কমেছে। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে। তথ্য অনুযায়ী, দুপুরের পর থেকে আজ নেত্রকোনা, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় বৃষ্টি হচ্ছে। নেত্রকোনায় কয়েকটি স্থানে বিকেলের দিকে বজ্রপাত হয়েছে।

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল এখানেই দেশের চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস। সেই তুলনায় আজ তাপমাত্রা সামান্য কমেছে।

আজ রাজধানীতে বিকেল ৫টা পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শনিবার রাজধানীর তাপমাত্রা ছিল ৪০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, গতকালের চেয়ে আজ তাপমাত্রা খানিকটা কমেছে। 

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, আগামীকাল মঙ্গলবার বৃষ্টির পরিধি বাড়তে পারে। এদিন রাজধানী বা ঢাকার আশপাশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

AHA
আরও পড়ুন