নেতানিয়াহু ছাড়াই নিরাপত্তা বৈঠক, বাড়ছে মৃত্যুর জল্পনা!

আপডেট : ১৫ মার্চ ২০২৬, ০৯:০২ পিএম

ইরানের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর প্রথম কোনো উচ্চপর্যায়ের নিরাপত্তা ক্যাবিনেট বৈঠকে অনুপস্থিত রয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কোনো আগাম ঘোষণা বা ব্যাখ্যা ছাড়াই প্রধানমন্ত্রীর এই অনুপস্থিতি নিয়ে ইসরায়েলজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

জর্ডানভিত্তিক সংবাদমাধ্যম রোয়া নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ওই বৈঠকে সভাপতিত্ব করেন ইসরায়েলের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও মন্ত্রিসভার সদস্যরা। ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে এটি নিয়মিত বৈঠকের অংশ ছিল। কিন্তু এত গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রীর অনুপস্থিতি নানা জল্পনার জন্ম দিয়েছে।

বিশেষ করে ইরান দাবি করেছে, তাদের হামলায় নেতানিয়াহু নিহত হয়েছেন। যদিও এই দাবির স্বপক্ষে জোরালো প্রমাণ দিতে পারেনি তেহরান।

টাইমস অব ইরানের এক্স হ্যান্ডেল থেকে গতকাল একটি ছবি পোস্ট করা হয় যেখানে স্টেট কাউন্সিল মিটিংয়ে বেঞ্জামিন নেতানিয়াহুকে অনুপস্থিত দেখা যায়। এই কাউন্সিল মূলত সিকিউরিটি ক্যাবিনেট বা যুদ্ধকালীন গঠিত ওয়ার ক্যাবিনেটকে বোঝায়। তিনি এই কাউন্সিলের একজন সদস্যই নন, বরং চেয়ারম্যান। তার উপস্থিতি অনেকটা বাধ্যতামূলক বললে চলে। রুটিন মিটিংগুলিতে তিনি শতভাগ উপস্থিত থাকেন এবং তার উপস্থিতি ছাড়া কোনো সিদ্ধান্ত পূর্ণতা পায় না।

গত বছর হার্টে পেসমেকার বসানোর সময় তিনি অনুপস্থিত ছিলেন কিন্তু ভার্চুয়ালি যুক্ত ছিলেন। জরুরি সময়ে দেশের বাইরে অবস্থান করলেও তিনি ভার্চুয়ালি নিজের উপস্থিতি বজায় রাখেন। তিনি একেবারেই উপস্থিত হতে না পারলে এই সভা স্থগিত রাখা হয়, যা মাত্র কয়েকবার দেখা গেছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ক্ষমতায় আসার পর থেকে ইসরায়েল যতগুলি যুদ্ধে বা অভ্যন্তরীণ সমস্যায় পতিত ছিল, তার কোনোটিতেই এই মিটিংয়ে তিনি অনুপস্থিত ছিলেন না। সম্প্রতি একটি ভিডিও বার্তায় নেতানিয়াহুর বক্তৃতা প্রচার করা হয় যেখানে তার ডান হাতে ছয়টি আঙ্গুল ধরা পড়ে। এরপরই চাউর হয় এটি এআই ফুটেজ। কিছু সূত্র জানিয়েছে, কর্তৃপক্ষ নাকি স্বীকার করে নিয়েছিল সেটি এআই ভিডিও ছিল এবং এই সংক্রান্ত একটি টুইট করে পরে তা ডিলিট করে দেওয়া হয়।

টেলিগ্রাম ওয়ারফেয়ার অ্যানালাইসিস থেকে শেয়ার করা ১৬ সেকেন্ডের একটি ফুটেজে দেখা গেছে নেতানিয়াহুর পরিবার কান্নাকাটি করছে। তবে বেশ কিছুদিন ধরে নেতানিয়াহু প্রকাশ্যে না আসায় তাঁর স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। এরই মধ্যে নেতানিয়াহুকে নিয়ে নতুন করে জল্পনা উসকে দিয়েছেন মার্কিন রাজনৈতিক কমেন্টেটর জ্যাকসন হিঙ্কল।

তিনি নিজের এক্স অ্যাকাউন্ট থেকে নেতানিয়াহুর ছেলে ইয়ারকে উল্লেখ করে লেখেন, ইয়ার আমাকে বহুদিন হলো ব্লক করেছে। কিন্তু আমাকে জানতে হবে: তোমার বাবা কি মারা গেছে, ইয়ার নেতানিয়াহু?

AHA
আরও পড়ুন