দেশে হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পিএম

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম-এর উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৯২ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৯৬ জনে।

রোববার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হাম-এর উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩১৯ জন রোগী ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক রোগী ভর্তির সংখ্যা হলো-ঢাকায় ৫৩৮ জন, রাজশাহীতে ৩৭, সিলেটে ১২৩, চট্টগ্রামে ২২১, বরিশালে ২০৫, ময়মনসিংহে ৭৩, খুলনায় ৭৫ এবং রংপুরে ৪৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হাম-এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৮৯ হাজার ৪৮৪ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ১ লাখ ৮১ হাজার ৭৫৬ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

এ ছাড়া ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৩ হাজার ২৪৪ জনে। এর মধ্যে ২৩ হাজার ১২২ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।

এএইচএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত