ঘরে বসে আয়ের সুযোগ 

যেখানে খুঁজবেন নির্ভরযোগ্য রিমোট চাকরি

আপডেট : ১৬ মে ২০২৬, ০২:২১ পিএম

প্রযুক্তির কল্যাণে এখন আর অফিসমুখী জীবনযাপন বাধ্যতামূলক নয়। সারা বিশ্বের মতো বাংলাদেশেও বাড়ছে রিমোট কাজের জনপ্রিয়তা। ঘরে বসেই আন্তর্জাতিক প্রতিষ্ঠানের জন্য কাজ করে মাস শেষে সরাসরি ডলারে আয় করা এখন অনেক তরুণ-তরুণীর জন্য বাস্তব সম্ভাবনা। তবে সঠিক ও নির্ভরযোগ্য জব বোর্ড খুঁজে পাওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

শুধু ফ্রিল্যান্সিং নয়, ফুলটাইম ও পার্টটাইম রিমোট চাকরির সুযোগও দিন দিন বাড়ছে। নিচে এমন ১৫টি বিশ্বস্ত ওয়েবসাইটের তালিকা দেওয়া হলো, যেখানে খুঁজে নিতে পারেন আপনার পছন্দের কাজ।

যেসব সাইটে মিলবে নির্ভরযোগ্য রিমোট কাজ:
১. Freelancer (freelancer. com)
ফ্রিল্যান্সার ডট কম বিশ্বের সবচেয়ে বড় অনলাইন মার্কেটপ্লেসগুলোর একটি। এখানে আপনি বিভিন্ন প্রজেক্টে বিড করে কাজ করতে পারেন—যেমন: গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, কনটেন্ট রাইটিং, ডাটা এন্ট্রি ইত্যাদি।
* পেমেন্ট: USD
* স্কিল লেভেল: বিগিনার থেকে এক্সপার্ট
২. Jobspresso (jobspresso. co)
Jobspresso হলো একটি রিমোট জব বোর্ড যেখানে বিভিন্ন টেক, মার্কেটিং, এবং কাস্টমার সাপোর্ট রিলেটেড চাকরির বিজ্ঞাপন পাওয়া যায়।
* পেমেন্ট: USD
* বিশেষত্ব: সম্পূর্ণ রিমোট জবগুলো

৩. Remote OK (remoteok. com)
এই সাইটটি ডেভেলপার, ডিজাইনার, কপি রাইটার এবং অন্যান্য রিমোট পজিশনের জন্য অনেক জনপ্রিয়।
* ফিচার: জব ফিল্টারিং অপশন
* পেমেন্ট: USD বা কোম্পানির নির্ধারিত কারেন্সি
৪. Remote4Me (remote4me. com)
প্রধানত টেকনোলজি ফোকাসড জব গুলো এখানে পাওয়া যায়। ডেভেলপারদের জন্য এটি একটি চমৎকার প্ল্যাটফর্ম।
* স্পেশালাইজেশন: টেক ও আইটি
* পেমেন্ট: USD

৫. SimplyHired (simplyhired. com)
এই সাইটে আপনি ফ্রিল্যান্স, পার্ট-টাইম ও ফুল-টাইম রিমোট কাজ খুঁজে পেতে পারেন। সাইটটি সারা বিশ্বের চাকরির তালিকা সংগ্রহ করে।
* ইন্ডাস্ট্রি: বহুমুখী
* পেমেন্ট: কোম্পানি নির্ধারিত মুদ্রায় (সাধারণত USD)
৬. Toptal (toptal. com)
Toptal মূলত উচ্চ-মানের ফ্রিল্যান্সারদের জন্য। এখানে কাজ পাওয়ার আগে আপনাকে একটি স্ক্রীনিং প্রসেসে উত্তীর্ণ হতে হয়।
* পেমেন্ট: উচ্চ রেট (USD)
* লেভেল: এক্সপার্ট
৭. AngelList (angel.co)
স্টার্টআপ কোম্পানিগুলোর জন্য অন্যতম জনপ্রিয় এই সাইটে আপনি রিমোট জব খুঁজে নিতে পারেন।
* সুবিধা: স্টার্টআপ পরিবেশ
* পেমেন্ট: Negotiable in USD
৮. NoDesk (nodesk.co)
এখানে কন্টেন্ট, কাস্টমার সার্ভিস, মার্কেটিং, এবং রিমোট টেকনোলজি জব লিস্টিং থাকে।
* ক্লিন UI
* পেমেন্ট: USD ভিত্তিক
৯. Upwork (upwork.com)
Upwork হলো সবচেয়ে জনপ্রিয় ফ্রিল্যান্স মার্কেটপ্লেসগুলোর একটি। এখানে আপনার প্রোফাইল তৈরি করে ক্লায়েন্টদের কাছে প্রপোজাল পাঠাতে পারেন।
* পেমেন্ট: USD (Direct to Bank / Payoneer / PayPal)
* বিগিনার ফ্রেন্ডলি

১০. LinkedIn (linkedin.com)
LinkedIn এখন শুধু নেটওয়ার্কিং নয়, জব খোঁজার অন্যতম বড় মাধ্যম। এখানে রিমোট ফিল্টার দিয়ে চাকরি খুঁজে নিতে পারেন।
* একাধিক কোম্পানির জব
* পেমেন্ট: USD বা কোম্পানির কারেন্সি
১১. Remote.co (remote.co)
Remote. co বিশেষভাবে রিমোট কাজের জন্যই বানানো হয়েছে। এখানে আপনি কাস্টমার সার্ভিস থেকে শুরু করে ডিজিটাল মার্কেটিং এর কাজ খুঁজে পেতে পারেন।
* ১০০% রিমোট কাজ
* পেমেন্ট: সাধারণত USD
১২. FlexJobs (flexjobs.com)
এই সাইটে স্ক্যাম বা ভুয়া জব ফিল্টার করে শুধুমাত্র যাচাইকৃত রিমোট জব পোস্ট করা হয়। তবে এটি পেইড সাবস্ক্রিপশন ভিত্তিক।
* ট্রাস্টেড জব
* পেমেন্ট: USD
* মেম্বারশিপ প্রয়োজন
১৩. Pangian (pangian.com)
Pangian মূলত গ্লোবাল রিমোট জব কানেক্টর। এখানে ফ্রিল্যান্স, পার্টটাইম এবং ফুলটাইম রিমোট কাজ খুঁজে নিতে পারবেন।
* পেমেন্ট: অধিকাংশ USD
* জব টাইপ: Remote & Flexible

১৪. Remotive (remotive.com)
এটি একটি রিমোট ওয়ার্ক কমিউনিটি এবং জব বোর্ড। এখানে প্রযুক্তি নির্ভর চাকরির চাহিদা বেশি।
* ফিচার: জব এলার্ট
* পেমেন্ট: USD
১৫. Remotees (remotees.com)
Remotees মূলত GitHub এবং অন্যান্য সোর্স থেকে রিমোট জব একত্র করে। টেক জবের জন্য ভালো একটি সাইট।
* সহজ ইন্টারফেস
* পেমেন্ট: কোম্পানির মুদ্রা, কিন্তু অধিকাংশ USD

সতর্কতা ও টিপস
১. শুরুতে একটি বা দুটি সাইটে প্রোফাইল তৈরি করে দক্ষতা অনুযায়ী কাজ খুঁজুন
২. ফ্রিল্যান্সিং সাইটে প্রাথমিকভাবে কম রেটেও কাজ নিতে পারেন, যেন রিভিউ ও পোর্টফোলিও তৈরি হয়
৩. FlexJobs বা Toptal-এর মতো পেইড সাইটে আবেদনের আগে নিয়ম ও ফি ভালোভাবে দেখে নিন
৪. কখনো কাজ পাওয়ার জন্য অগ্রিম টাকা না দিতে বলা হচ্ছে—এটি জালিয়াতির সাধারণ পদ্ধতি
৫. নিজের দক্ষতা নিয়মিত আপডেট করুন, ইংরেজি কমিউনিকেশন ও টাইম ম্যানেজমেন্ট রিমোট কাজের মূল চাবিকাঠি।

বাংলাদেশের প্রেক্ষাপটে, রিমোট কাজ শুধু আয়ের উৎস নয়; এটি যানজট, সময় অপচয় ও কর্মস্থল সংকটেরও একটি কার্যকর সমাধান। নারীরা বিশেষত ঘরে বসে এই সুযোগ কাজে লাগাতে পারেন। ধৈর্য, নিয়মিত চেষ্টা আর সঠিক দিকনির্দেশনা থাকলে ঘরে বসেই ডলার আয় করা সবার জন্য সম্ভব।

আরও পড়ুন