কোন বারে জন্ম নেওয়া জাতক কেমন হয়

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৪ পিএম

যদি জাতকের জন্ম রোববার হয়, জাতক সাধারণত ক্রোধি, কামপ্রবণ, মিষ্টান্নভোজী, লোভী এবং পিত্তাধিক্য যুক্ত হয়ে থাকেন। এই জাতক সচারাচর ধার্মিক, অভিমানী, প্রিয়ভাষী, ধর্মসেবক এবং স্বল্পধনে ধনী হিসেবে পরিচিতি লাভ করে।

জাতকের জন্ম যদি সোমবার হয়, তাহলে জাতক মৃদুভাষী, প্রসন্নবদনযুক্ত এবং রমণী প্রিয়দর্শন হয়ে থাকে। এছড়া এই জাতক অত্যন্ত উচ্চভিলাষী, ভোগী এবং নানা বিদ্যায় পারদর্শী হয়ে থাকেন।

মঙ্গলবার জাতকের জন্ম হলে, জাতক সচরাচর শ্যামাঙ্গ, যুক্তিমনস্ক এবং শিল্পী সুলভ হয়ে থাকেন। এই জাতক ধনী এবং কিছুটা ক্রুর স্বভাব বিশিষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই জাতকের পক্ষে পরস্ত্রীতে রত হওয়া অসম্ভব নয়। মঙ্গলবারে জাতক ব্যক্তি সচরাচর ভোগী, সাহসী, ক্ষেদহীন এবং দক্ষ হয়ে থাকেন।

যদি জাতকের জন্ম বুধবার হয়, জাতক সচরাচর দয়ালু, পন্ডিত এবং কমনীয় মুখশ্রীযুক্ত হয়ে থাকেন। এই জাতক সচারাচর শিল্প প্রিয়, শাস্ত্র বেত্তা, মানী ও অতিভোগী এবং বুদ্ধিমান হয়ে থাকেন। তবে তাদের কষ্টভোগ অন্যদের তুলনায় কিছুটা বেশি করতে হয়।

বৃহস্পতিবার জাতকের জন্ম হলে, জাতক সচরাচর শান্ত, দয়ালু এবং সমৃদ্ধশালী হয়ে থাকেন। এই জাতক পুত্র-কলত্র সমন্বিত, বাকপটু, জ্ঞানী এবং বহুজনের প্রতিপালক হয়ে থাকেন।

শুক্রবার জন্ম হলে জাতক সচরাচর বহু ভৃত্যের প্রভু এবং রমণী মনোহরণকারী হয়ে থাকেন। এরা সহজেই রমণীদের মন আকর্ষণ করতে পারেন। তারা দীর্ঘজীবী, ধর্ম জ্ঞানী, ধনবান, কৃপা বান এবং পরাক্রমশালী হয়ে থাকেন।

শনিবার জন্ম হলে জাতক সচরাচর দরিদ্র এবং কিছুটা নিম্ন মানসিকতার হয়ে থাকেন। অর্থকষ্ট পাওয়ার সম্ভাবনা বেশি। এছাড়া এরা প্রতিবেশী এবং স্বজনগণের সঙ্গে সচারাচর কলহে লিপ্ত হয়ে থাকেন। এই জাতকের পক্ষে কৃতঘ্ন এবং প্রবাসী হওয়ার সম্ভাবনা প্রবল। এরা বন্ধুগণের সঙ্গে সদ্ভাব বজায় রাখতে পারে না বলে এদের বন্ধুত্ব স্থায়ী হয় না।

SN
আরও পড়ুন