রমজানে যে দামে মাংস-দুধ-ডিম বিক্রি করবে সরকার

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১০ পিএম

আসন্ন পবিত্র রমজান উপলক্ষে সাধারণ ভোক্তাদের স্বস্তি দিতে সুলভ মূল্যে মাছ, মাংস, দুধ ও ডিম বিক্রির বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। রমজানের আগের দিন থেকে ২৫ রমজান পর্যন্ত মোট ২৬ দিন ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হবে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাজারদর সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

সুলভ মূল্যে বিক্রয়যোগ্য পণ্যের তালিকা ও দাম:

  • গরুর মাংস: প্রতি কেজি ৬৫০ টাকা।
  • ড্রেসড ব্রয়লার মাংস: প্রতি কেজি ২৪৫ টাকা।
  • পাস্তুরিত দুধ: প্রতি লিটার ৮০ টাকা।
  • ডিম: প্রতি পিস ৮ টাকা।

মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে, এই ২৬ দিন রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টসহ নির্ধারিত এলাকায় ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে এসব পণ্য সরাসরি ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া হবে। এর ফলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং সাধারণ মানুষ ন্যায্যমূল্যে প্রোটিনজাতীয় পণ্য ক্রয়ের সুযোগ পাবেন।

মূল্যবৃদ্ধি রোধে এবং রমজানে বাজার স্থিতিশীল রাখতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এই উদ্যোগ প্রতি বছরের মতো এবারও ব্যাপক সাড়া ফেলবে বলে আশা করা হচ্ছে।

DR/SN
আরও পড়ুন