মধ্যপ্রাচ্যের বাহরাইন, ইরাক, জর্দান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত-সহ বিভিন্ন দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
রোববার (১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ থেকে প্রকাশিত বিবৃতিতে এই আনুষ্ঠানিক অবস্থান জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইরানে সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে ওই অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার গভীরভাবে উদ্বিগ্ন।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, 'যুদ্ধাবস্থা অব্যাহত থাকলে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং সাধারণ বেসামরিক জনগণের কল্যাণ চরমভাবে বিপন্ন হবে।' বাংলাদেশের পক্ষ থেকে সকল সংশ্লিষ্ট পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের এবং সামরিক তৎপরতা বন্ধ করে দ্রুত কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে, যত দ্রুত সম্ভব মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে এবং অঞ্চলটি পুনরায় নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ ফিরে পাবে।
মধ্যপ্রাচ্যগামী কর্মীদের জন্য হটলাইন চালু
