লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি দক্ষিণ লেবাননের আনসার ও দেইর এজ-জাহরানি এলাকায় ইসরায়েলের সাম্প্রতিক প্রাণঘাতী বিমান হামলাকে ‘গণহত্যা’ বলে আখ্যায়িত করেছেন। একই সাথে তিনি এই আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
এক বিবৃতিতে নাবিহ বেরি স্পষ্ট করেন, সাম্প্রতিক এসব হামলা দক্ষিণ লেবাননে ইসরায়েলের ধ্বংসাত্মক যুদ্ধনীতিকে আরও উসকে দিচ্ছে। তেল আবিব ক্রমাগত আন্তর্জাতিক আইন ও মানবিক নিয়মকানুন লঙ্ঘন করে চলেছে।
লেবাননের এই শীর্ষ রাজনৈতিক নেতা আরও বলেন, ইসরায়েল কোনো যুদ্ধবিরতি চুক্তির প্রতি সম্মান দেখাচ্ছে না। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চলমান বৈশ্বিক ও আঞ্চলিক সব কূটনৈতিক উদ্যোগকে তারা সম্পূর্ণ উপেক্ষা করছে।
তথ্যসূত্র : আল জাজিরা
ইরানের আকাশ প্রতিরক্ষা উৎপাদন বাড়ছে: আইআরজিসি