সংযুক্ত আরব আমিরাতে বেসামরিক স্থাপনায় হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার (৫ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘটনায় উদ্বেগ জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি দেশটিতে থাকা বাংলাদেশিদের নিরাপত্তাঝুঁকির বিষয়টিও তুলে ধরা হয়।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরায় একটি তেল শোধনাগারে একটি ড্রোন আঘাত হেনেছে। এতে সেখানে কর্মরত তিনজন আহত হন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতে বেসামরিক স্থাপনায় এ হামলার ঘটনায় বাংলাদেশ গভীরভাবে উদ্বিঘ্ন। এ ঘটনা দেশটির বেসামরিক নাগরিকসহ সেখানে থাকা প্রবাসী বাংলাদেশিদের জীবনও ঝুঁকিপূর্ণ করে তুলল।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যে আটজন বাংলাদেশি নিহত হওয়ার কথাও বিবৃতিতে বলা হয়।
সংঘাত না বাড়িয়ে আলোচনার মধ্য দিয়ে সংকট সমাধানের প্রত্যাশার কথা জানিয়েছে বাংলাদেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ মনে করে, কূটনৈতিক আলোচনার মধ্য দিয়ে সব ধরনের মতপার্থক্যের অবসান ঘটতে পারে।
পরিস্থিতি সংঘাতের দিকে গড়ানোর মতো কোনো ধরনের পদক্ষেপ না নিতে মধ্যপ্রাচ্যের সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বানও রেখেছে বাংলাদেশ।
১২ জেলায় নতুন এসপি, চট্টগ্রামের এসপি হলেন ডিসি মাসুদ
সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে কড়াকড়ি, নতুন নিয়ম কার্যকর