বাংলাদেশিদের জন্য নতুন ভিসা ফি ঘোষণা মিসরের

আপডেট : ১৭ মে ২০২৬, ০৫:৩৩ পিএম

বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন ভিসা ফি ঘোষণা করেছে মিসর দূতাবাস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সিঙ্গেল এন্ট্রি, মাল্টিপল এন্ট্রি ও পাঁচ বছর মেয়াদি ভিসার ফিতে পরিবর্তন আনা হয়েছে।

রোববার (১৭ মে) ঢাকার মিসর দূতাবাস এক বার্তায় এ‌ তথ্য জানি‌য়ে‌ছে।

দূতাবাসের তথ্য অনুযায়ী, এখন থেকে বাংলাদেশি পাসপোর্টধারীদের সিংগেল এন্ট্রির ক্ষেত্রে ৯ হাজার ২০০ টাকা, মাল্টিপল এন্ট্রির ক্ষেত্রে ১২ হাজার ১৫০ টাকা এবং পাঁচ বছর মেয়াদি ভিসার ফি ৯৫ হাজার ২০০ টাকা।

FJ
আরও পড়ুন