দেশে বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

আপডেট : ২২ জুন ২০২৬, ১০:০১ পিএম

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সোমবার (২২ জুন) রাত ৯টা ২৯ মিনিট ২০ সেকেন্ডে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। হঠাৎ কয়েক সেকেন্ডের এই কম্পনে অনেক মানুষ ঘরবাড়ি ও অফিস থেকে বেরিয়ে খোলা জায়গায় অবস্থান নেন।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কোভিদ জানিয়েছেন, রাত ৯টা ২৮ মিনিট ৫৪ সেকেন্ডে এই ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪। ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকায়।

তবে পরে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল নারায়ণগঞ্জের রূপগঞ্জ।

প্রাথমিকভাবে কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সংস্থাগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

এর আগে চলতি মাসের ১২ জুন সিলেট, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন এলাকায় ৪ দশমিক ৫ মাত্রার একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছিল। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং আন্তর্জাতিক ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও পার্শ্ববর্তী অঞ্চলে মাঝেমধ্যে স্বল্পমাত্রার ভূমিকম্পের ঘটনা ঘটছে।

AS
আরও পড়ুন