দক্ষিণ সুদান ও আবেইতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে দেখতে ৫ দিনের সরকারি সফরে রওনা হয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
গত শনিবার (৮ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ঢাকা ত্যাগ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সফরকালে সেনাপ্রধান দুটি স্থানে মোতায়েনরত বাংলাদেশি শান্তিরক্ষী কন্টিনজেন্টসমূহ পরিদর্শন করবেন। সেই সঙ্গে শান্তিরক্ষীদের মনোবল বৃদ্ধি এবং তাদের সার্বিক কাজের খোঁজখবর নেবেন।
এছাড়া সফরের অংশ হিসেবে সেনাপ্রধান দক্ষিণ সুদান ও আবেইয়ের শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং জাতিসংঘের শান্তিরক্ষা মিশনসংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বিষয়ে মতবিনিময় করবেন।
সংবাদ সূত্র: আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ
বাবা হারালেন ফুটবল মহাতারকা লিওনেল মেসি
ডেঙ্গু দমনে অভিনব উদ্যোগ : যুক্তরাষ্ট্রে ছাড়া হবে ৬ লাখ বন্ধ্যা মশা
শেষ পর্যন্ত নেতৃত্বের সিদ্ধান্তের পাশে থাকবো: পেজেশকিয়ান