রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময়ে ৫৫টি মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এই তথ্য জানান।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, ঢাকার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে।
যার মধ্যে রমনা বিভাগ ২৫ জন, লালবাগ বিভাগ ৪৫ জন, ওয়ারী বিভাগ ৬৫ জন, মতিঝিল বিভাগ ৪৭ জন, তেজগাঁও বিভাগ ৪১ জন, মিরপুর বিভাগ ১২০ জন, গুলশান বিভাগ ৯৩ জন, উত্তরা বিভাগ ৬৩ জন ও গোয়েন্দা বিভাগ ৭ জনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে দুটি সুইচ গিয়ার, ২৭ কেজি ৫১০ গ্রাম গাঁজা, ২৩১ পিস ইয়াবা, ৫ গ্রাম হেরোইন, একটি এনা বাস, একটি ট্রাক, ১৭টি মোটরসাইকেল, ৮টি মোবাইল ফোন, ৫৯৭ দশমিক ৭৩ গ্রাম স্বর্ণালংকার, ২ লাখ ৬৭ হাজার চোরাই টাকা, ৪ ভরি ১৫ আনা ৫ রতি চোরাই স্বর্ণালংকার ও দুজন ভিকটিম উদ্ধার করা হয়।
কমিশনার নিয়াজ মেহেদী আরও বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
দেশে নৌযান শুমারি শুরু হচ্ছে আজ
ইসরায়েলে দেশত্যাগের 'সুনামি'