‘দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে’

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পিএম

শ্রমিক আন্দোলনের নামে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি অভিযোগ করেন, শ্রমিক আন্দোলনকে ব্যবহার করে অনেকে ভিন্ন এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছেন। সীমান্তের ওপারের ইশারায় তাঁরা দেশকে অস্থিতিশীল করতে চাইছেন বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (২ নভেম্বর) বেলা ১১টায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে গার্মেন্টস মালিকদের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, রাস্তায় আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে। শ্রমিক আন্দোলনের নামে যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবেন কিংবা আইনের বাইরে গিয়ে কোনো কর্মকাণ্ড চালাবেন, তাঁদের কঠোর হাতে দমন করা হবে।

তিনি আরও বলেন, কিছু পতিত শক্তির দোসর দেশে রয়েছে। গত কয়েক দিন ধরে যারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করেছেন, তাঁদের মধ্যে কোনো শ্রমিক ভাইবোন ছিলেন না। ভিন্ন এজেন্ডা বাস্তবায়নে সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার কোনো শিল্পকারখানা বন্ধ করতে চায় না। কারণ, এসব কারখানার সঙ্গে অনেক শ্রমিকের রুটি-রুজি জড়িত।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত