জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা

আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ০৫:৩১ পিএম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল পাঁচটার দিকে তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছান। এ সময় তার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের  দেখা যায়।

এসব নেতাদের মধ্যে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এবং নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

তারা মঞ্চে পৌঁছানোর পর জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে সবাই দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।

FJ
আরও পড়ুন
সর্বশেষপঠিত