আশুরা কবে, জানা যাবে আজ

আপডেট : ১৬ জুন ২০২৬, ১০:৫৭ এএম

পবিত্র আশুরার তারিখ চূড়ান্ত করতে আজ মঙ্গলবার (১৬ জুন) জাতীয় চাঁদ দেখা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে।

সোমবার (১৫ জুন) ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সভার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪৪৮ হিজরি সনের মহররম মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং আশুরার দিনক্ষণ ঠিক করতে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বায়তুল মোকাররম সভাকক্ষে এই বৈঠক শুরু হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

ইসলামিক ফাউন্ডেশন দেশের সাধারণ মানুষের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে যে, বাংলাদেশের আকাশে কোথাও যদি মহররমের চাঁদ দেখা যায়, তবে তারা যেন নির্ধারিত টেলিফোন নম্বরগুলোর (০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭) মাধ্যমে তাৎক্ষণিকভাবে অবহিত করেন। এছাড়া সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও (ইউএনও) চাঁদ দেখার খবর জানানো যাবে।

YA
আরও পড়ুন