জাপানের বিপক্ষে মাঠে নেমেছে নেদারল্যান্ডস, চলছে লড়াই

আপডেট : ১৫ জুন ২০২৬, ০৩:৪০ এএম

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জাপান-নেদারল্যান্ডস ম্যাচের প্রথমার্ধ পায়নি গোলের দেখা। আক্রমণ পাল্টা আক্রমণের লড়াইয়ে দু’দলই একাধিক সুযোগ তৈরি করেছে। 

তবে শেষ পর্যন্ত কোনো দলই ব্যবধান গড়তে পারেনি। গোলশূন্য সমতাতেই বিরতিতে যায় এশিয়া ও ইউরোপের দল দুটি।

প্রথমার্ধের ৩৪ মিনিটে উল্লেখযোগ্য মুহূর্ত আসে। কর্নার থেকে ডাচ ফরোয়ার্ড ডনিয়েল মালেনের হেড জোরালোভাবে জাপানের গোলমুখে লক্ষ্যভেদ করলেও গোলকিপার জিওন সুজুকি অসাধারণ দক্ষতায় তা রুখে দেন। 

অন্যদিকে নেদারল্যান্ডসের রক্ষণভাগের ভরসা হিসেবে ভার্জিল ফন ডাইক এদিনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 

ম্যাচটি একটি পরিসংখ্যানগত দিক হচ্ছে- বিশ্বকাপ ইতিহাসে এই প্রথম কোনো ম্যাচে নেদারল্যান্ডসের শুরুর একাদশে কোনো ডাচ লিগে খেলা প্লেয়ার নেই। 

তবে প্রতিপক্ষ জাপানের শুরুর একাদশে ছিলেন ওই লিগে খেলা দুই ফুটবলার আয়াসে উয়েদা ও সুয়োশি ওয়াতানাবে।

HN
আরও পড়ুন