জাপান আবারো প্রমাণ করেই মাঠ ছাড়লো, তারা কখনো হাল ছাড়ে না!
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দুবার পিছিয়ে পড়েও ৮৮ মিনিটে কামাদার গোলে শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের বিপক্ষে ২–২ গোলে ড্র করেছে সামুরাইয়ের দেশ জাপান।
প্রথমার্ধ গোলশূন্য ব্যবধানে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে চারটি গোলই হয়েছে।
৫১ মিনিটে ভার্জিল ফন ডাইক ডান প্রান্ত থেকে আসা এক নিখুঁত ক্রসে মাথা ছুঁইয়ে বল জালে পাঠান। গোলটির মাধ্যমে দেশের হয়ে বড় টুর্নামেন্টে নিজের প্রথম গোলের দেখা পান এই ডিফেন্ডার।
তবে ছয় মিনিটের ব্যবধানে ম্যাচে সমতা ফেরায় জাপান। ৫৭ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে গড়ে ওঠা দ্রুত আক্রমণ থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করেন কেইটো নাকামুরা। তার নিখুঁত শটে ম্যাচে ফেরে সমতা ১-১।
সমতা ফেরার পরও আক্রমণ থামায়নি দু’দল। শেষ পর্যন্ত নেদারল্যান্ডস ৬৪ মিনিটে আবারও এগিয়ে যায়। এবার ক্রিসেনসিও সামারভিল গোল করেন। তার এই গোলেই আবারও ম্যাচের নিয়ন্ত্রণ পায় ডাচরা।
ডাচরা আবারও এগিয়ে গেলেও কামাদোর গোলে শেষ পর্যন্ত ১ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে এশিয়ার দলটি।
১৩ মিনিটে তিন গোল, জাপানের বিপক্ষে এগিয়ে নেদারল্যান্ডস
জাপানের বিপক্ষে মাঠে নেমেছে নেদারল্যান্ডস, চলছে লড়াই