যুদ্ধ বিধ্বস্ত ইরান লস অ্যাঞ্জেলেসে বেলজিয়ামের বিপক্ষে রক্ষণভাগে অবিশ্বাস্য শক্তি দেখিয়েছে। ম্যাচের প্রথম ৯০ মিনিট ধরে আধিপত্য ধরে রেখেও জিততে পারেননি কেভিন ডি ব্রুইনা–থিবো কোর্তোয়ারা।
বেলজিয়াম ম্যাচে ২৩টি শট নিয়ে ৭টিই লক্ষ্যে রেখেছিল। কিন্তু কোনোটিই ইরানের রক্ষণ ও গোলরক্ষ আলীরেজা বেইরানভান্দকে ফাঁকি দিয়ে জালে প্রবেশ করতে পারেনি। বেইরানভান্দ একাই ৭টি সেভ করেছেন।
খেলার ৬৬ মিনিটে বেলজিয়ান ডিফেন্ডার নাথান এনগয় লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন। বলটা এনগয়ের কাছেই বল ছিল, আর মেহদি তারেমি তখনও প্রায় ১০ গজ দূরে। এনগয় প্রথমে বল নিয়ন্ত্রণে নেন, কিন্তু এরপর আরেকটি টাচ নিতে গিয়ে দেরি করে ফেলেন। সেই সুযোগে তারেমি বলের দখল নিয়ে নেন।
এরপর তাকে থামানোর চেষ্টা করতে গিয়ে এনগয় তারেমির জার্সি টেনে ধরেন। পরিস্থিতি বিবেচনায় রেফারির লাল কার্ডের সিদ্ধান্ত দিয়েছেন।
৬০ মিনিটে বক্সের ভেতরে কয়েক দফা খেলোয়াড়দের গায়ে লেগে বল এদিক-ওদিক ছিটকে বেড়ানোর পর সেটি গিয়ে পড়ে ম্যাক্সিম ডি কুইপারের সামনে। তিনি জোরালো শট নেন গোলমুখে।
কিন্তু ইরানের গোলরক্ষক অবিশ্বাস্য দক্ষতায় হাত ছুঁইয়ে বলটি ফিরিয়ে দেন। নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় বেলজিয়াম।
প্রথমার্ধে একবার বেলজিয়ামকে বাঁচিয়েছিলেন কোর্তোয়া। দ্বিতীয়ার্ধে আবারও দলকে রক্ষা করলেন তিনি। দারুণ এক আক্রমণে রিয়াল মাদ্রিদ গোলরক্ষক ইরানের প্রচেষ্টা অবিশ্বাস্য দক্ষতায় রুখে দেন।
৫৩ মিনিটে বক্সের ভেতর বল পান মেহদি তারেমি। তিনি ঘুরে দাঁড়িয়ে জোরালো শট নেন। কিন্তু কোর্তোয়া শটটি ঠেকিয়ে দেন।
ম্যাচের প্রথম ৪৫ মিনিটে স্পষ্টতই আধিপত্য ছিল বেলজিয়ামের। একের পর এক আক্রমণে গিয়ে দারুণ কিছু সুযোগ তৈরি করেছেন লুকাকু–ডি ব্রুইনারা। কিন্তু এসব আক্রমণকে গোলে রূপান্তর করতে দেয়নি ইরানি ডিফেন্স।
এমনকি ইরানের গোলরক্ষক আলীরেজা বেইরানভান্দ প্রথমার্ধেই সেভ করেছেন ৪টি গোল।
অন্যদিকে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ইরানও। এশিয়ান দলটির দারুণ এক প্রচেষ্টা রুখে দেন বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়া। এরপর কৌশলী ফ্রি–কিক থেকে ইরান বল জালে জড়ালেও অফসাইডের কারণে বাতিল হয় সেই গোলটি।
কৌশলী ফ্রি–কিকে বেলজিয়ামের বিপক্ষে দারুণ এক গোল আদায় করেছিল ইরান। কিন্তু অফসাইডের ফাঁদে পড়ে বাতিল হয় সেই গোল।
নিজের গুরুত্ব বোঝালেন থিবো কোর্তোয়া। স্রোতের বিপরীতে দারুণ এক আক্রমণ শানায় ইরান। ডিফেন্ডার হোসেইন কানানি ঘুরে দাঁড়িয়ে নিচের কোণ লক্ষ্য করে দুর্দান্ত একটি শট নেন। বলটি প্রায় জালেই জড়িয়ে যাচ্ছিল, কিন্তু অসাধারণ ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে পড়ে সেটি ঠেকিয়ে দেন কোর্তোয়া।
বেলজিয়ামের এই তারকা গোলরক্ষকের দুর্দান্ত সেভে নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় ইরান।
ম্যাচে এখন পর্যন্ত ১৩ মিনিট খেলা হয়েছে, যেখানে স্পষ্ট আধিপত্য বেলজিয়ামের। একের পর এক আক্রমণ করে যাচ্ছে তারা। শটও নিয়েছে ৪টি। তবে ইরানি রক্ষণভাগের প্রতিরোধের মুখে সাফল্য পায়নি বেলজিয়াম।
গ্রুপ ‘জি’-তে প্রথম রাউন্ডের সব ম্যাচই ড্র হয়েছে। ফলে শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে নিজেদের অবস্থান শক্ত করতে এখন বেলজিয়ামের জন্য জয়ের কোনো বিকল্প নেই। এই ম্যাচ থেকে তিন পয়েন্ট তুলে নেওয়াই তাদের জন্য সবচেয়ে জরুরি। তবে ছেড়ে কথা বলবে না ইরানও।
‘এইচ’ গ্রুপ থেকে লস অ্যাঞ্জেলসে ইরান ও বেলজিয়ামের ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় রাত ১টায়।
সৌদিকে ৪-০ গোলে উড়িয়ে দিলো স্পেন
ব্রাজিলের ছয় দশকের রেকর্ড ভাঙলো নেদারল্যান্ডস
'কুরাসাওতে আমার ভাষ্কর্য বানানো উচিৎ'