বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ রোববার (১২ জুলাই) সকাল ৭টায় সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। কোচ লিওনেল স্কালোনি এই ম্যাচেও একাদশে কোনো পরিবর্তন আনছেন না।
শেষ ষোলোয় মিসরের বিপক্ষে যে দলটি শুরু থেকে খেলেছিল, সেই একই একাদশকেই নামানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই ম্যাচ জিতলে সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।
আর্জেন্টিনার একাদশ :
এমিলিয়ানো মার্তিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক আলিস্টার, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ।
সুইজারল্যান্ডের একাদশ :
গ্রেগর কোবেল, দেনিস জাকারিয়া, নিকো এলভেদি, মানুয়েল আকাঞ্জি, রিকার্দো রদ্রিগেজ, রেমো ফ্রয়েলার, গ্রানিত জাকা, ফাবিয়ান রিডার, জিব্রিল সো, ড্যান এনদোয়ে, ব্রিল এমবোলো।
ইতিহাস আর্জেন্টিনার পক্ষে, চমক দেখাতে প্রস্তুত সুইজারল্যান্ড
বেলিংহামের জোড়া গোলে সেমিফাইনালে ইংল্যান্ড