বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনে (বিসিআইসি) ১৯টি পদে ২৭৪ জন জনবল নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগে আবেদন করার সময় শেষ হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর)। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৪ অক্টোবর ২০২৬ সকাল ১০টা থেকে আবেদন গ্রহণ শুরু হয়। আগামী ১২ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।
আবেদনের যোগ্যতা ও বয়স
নারী ও পুরুষ উভয় প্রার্থীই পদভেদে নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন। আবেদনকারীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। ১৪ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের বিসিআইসির নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত অনলাইন ঠিকানার মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে নির্ধারিত মাপের ছবি ও স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। ছবির মাপ ৩০০×৩০০ পিক্সেল এবং স্বাক্ষরের মাপ ৩০০×৮০ পিক্সেল হতে হবে।
নির্ধারিত সময়ের পর আবেদন করলে কিংবা আবেদনপত্র অসম্পূর্ণ থাকলে তা গ্রহণ করা হবে না।
আবেদন ফি
প্রতিটি পদের জন্য পরীক্ষার ফি ২২৩ টাকা নির্ধারণ করা হয়েছে। টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে আবেদন জমা দেওয়ার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এ ফি পরিশোধ করতে হবে। জমা দেওয়া আবেদন ফি ফেরতযোগ্য নয়।
আবেদনের শেষ সময়: ১২ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা।
বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি, পদভিত্তিক যোগ্যতা ও অনলাইনে আবেদনের নির্দেশনা জানতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের প্রকাশিত বিজ্ঞপ্তি দেখতে হবে।
সাফে আমরা সব ম্যাচ জিততে চাই: হামজা চৌধুরী
মধ্যপ্রাচ্যের বাইরেও হুমকি মোকাবিলায় প্রস্তুত ইরান: আইআরজিসি কমান্ডার