এটিপি ফাইনালে আজ মুখোমুখি আলকারাজ-জভেরেভ

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পিএম

টেনিস বিশ্বের মর্যাদাপূর্ণ আসর এটিপি ফাইনালের শিরোপা নির্ধারণী ম্যাচে আজ মুখোমুখি হচ্ছেন স্পেনের কার্লোস আলকারাজ ও জার্মানির আলেকজান্ডার জভেরেভ। ইতালির তুরিনে অনুষ্ঠিতব্য এই লড়াই ঘিরে টেনিসপ্রেমীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।

সেমিফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন দুই খেলোয়াড়। যুক্তরাষ্ট্রের বেন শেলটনকে ৩-৬, ৬-৩ ও ৭-৬ (৭-১) গেমে হারিয়ে ফাইনালে উঠেছেন আলকারাজ। অন্যদিকে রাশিয়ার ড্যানিল মেদভেদেভকে সরাসরি সেটে ৭-৬ (৭-০), ৬-৪ ব্যবধানে পরাজিত করেন জভেরেভ।

আলকারাজ প্রথম সেটে পিছিয়ে পড়লেও পরের দুই সেটে ঘুরে দাঁড়িয়ে জয় নিশ্চিত করেন। অন্যদিকে পুরো টুর্নামেন্টে ধারাবাহিকতা ধরে রেখে এখন পর্যন্ত কোনো সেট না হেরেই ফাইনালে উঠেছেন জার্মান তারকা।

রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১১টায় শিরোপা নির্ধারণী ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। এই ম্যাচের ফলাফলের মধ্য দিয়ে নির্ধারিত হবে এবারের এটিপি ফাইনালের চ্যাম্পিয়ন।

সূত্র: রয়টার্স।

বিএইচবি
আরও পড়ুন