ঢাকা টেস্ট

চার উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ১১:১৬ এএম

শুরুটা ছিল ধীরগতির। একের পর এক ডট বল। মেডেন ওভার। ফ্লাডলাইটের আলোর নিচে বাংলাদেশের ইনিংসটায় খুব একটা তাড়াহুড়ো করেননি দুই ওপেনার জাকির হাসান এবং মাহমুদুল হাসান জয়। যদিও শুরু থেকেই তদের অস্বস্তি টের পাওয়া গিয়েছিল। একাধিকবার লেগ বিফোরের আবেদন এসেছে। রান আউটের সুযোগ ছিল।

তবে কখনো ভাগ্য আবার কখনো আম্পায়ারের সিদ্ধান্তে বেঁচে যায় বাংলাদেশ। অবশ্য এমন সুযোগ কাজে লাগাতে ব্যর্থই হয়েছেন দুই ওপেনার। ১১তম ওভারে অকারণে উড়িয়ে মারতে গিয়ে কেইন উইলিয়ামসনের হাতে ক্যাচ তুলে দেন জাকির। আর ঠিক তার পরের ওভারেই এজাজ প্যাটেলের বল ডিফেন্স করতে গিয়ে শর্ট লেগে ক্যাচ দেন আগের ম্যাচে দারুণ ব্যাটিং করা মাহমুদুল হাসান জয়।

জাকির খেলেছেন ২৪ বলে ৮ রানের ছোট ইনিংস। ইনিংসের শুরু থেকেই ছিলেন অস্বস্তির মাঝে। একাধিকবার তাকে সুইং দিয়ে পরাস্ত করেছেন এজাজ প্যাটেল-মিচেল স্যান্টনাররা। সে তুলনায় জয় কিছুটা ধীরস্থির ব্যাটিং উপহার দিয়েছেন ৪০ বলে করেছিলেন ১৪। তবে দুজনের একত্রে বিদায় কিছুটা হলেও চাপে ফেলেছে টাইগারদের। ২৪ ওভার শেষে স্বাগতিকদের রান ৪ উইকেটে ৭০। ক্রিজে আছেন মুশফিকুর রহিম (১৩) ও শাহাদত (১০)।

এফআই
আরও পড়ুন