ফ্রেঞ্চ ওপেন

সহজ জয়ে তৃতীয় রাউন্ডে নোভাক জকোভিচ

আপডেট : ৩১ মে ২০২৪, ০৭:৩৭ এএম

ফ্রেঞ্চ ওপেনর বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ তার জয়যাত্রা অব্যাহত রেখেছেন। স্পেনের রবার্তো কারবালেসকে হারিয়ে এরই মধ্যে তৃতীয় রাউন্ডে পা রেখেছেন তিনি। বৃষ্টিবিঘ্নিত বৃহষ্পতিবার (৩০ মে) ৩৭ বছর বয়সী জকোভিচ দ্বিতীয় রাউন্ডের খেরায় ৬-৪, ৬-১ ও ৬-২ গেমে জয় পান।

কারবালাসের বিপক্ষে অসাধারণ এক ম্যাচ উপহার দিয়েছেন জকোভিচ। এ বছরের সেরা ম্যাচটা খেলেছেন এদিন তিনি। অথচ তিনবারের ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন যখন এবারের টুর্নামেন্টে খেলা শুরু করেন তখন তার পারফরম্যান্স নিয়ে একটা প্রশ্ন দেখা দিয়েছিল।  এ জয়ের ফলে টানা ১৯ আসরে জকোভিচ ফ্রেঞ্চ ওপেনের শেষ বত্রিশে পৌঁছানোর কৃতিত্ব দেখালেন।

বর্তমান চ্যাম্পিয়ন জকোভিচ এবারো ফ্রেঞ্চ ওপেনের শীর্ষ বাছাই। ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জেতা জকোভিচের লক্ষ্য এবারো শিরোপা জয়। লাল সুরকির কোর্টে তেমনই ইঙ্গিত দিয়ে চলেছেন। র্যাকেট হাতে যেমন, তেমনি কথায়ও। স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, চ্যাম্পিয়ন হওয়ার জন্যই তিনি এখানে এসেছেন। বলেছেন, গ্র্যান্ড স্লাম জয়ের আত্মবিশ্বাস আমার রয়েছে। সে কারণে এই পর্যায়ের প্রতিযোগিতায় আমি খেলছি।

জকোভিচের পাশাপাশি এদিন ম্যাচ জিতেছেন দানিল মেদভেদেভ, জ্যানিক সিজার, আলেক্সান্ডার জভেরেভা। বেলজিয়ামের ডেবিড গোফিনকে জভেরেভা ৭-৬ (৭-৪), ৬-২ ও ৬-২ গেমে হারিয়েছে। মেদভেদেভ হারিয়েছেন সার্বিয়ার কেচমানোভিচকে। অবশ্য পুরো ম্যাচ খেলতে হয়নি মদেভেদেভকে। তার আগেই খেলা থেকে সরে দাঁড়ান কেচমানোভিচ। এ সময়ে মেদভেদেভ ৬-১ ও ৫-০ গেমে এগিয়ে ছিলেন। ২০২১ সালের ইউএস ওপেনের চ্যাম্পিয়ন মেদভেদেভ তৃতীয় রাউন্ডে চেক খেলোয়াড় টমাস মাচাকের মুখোমুখি হবেন।

AH
আরও পড়ুন