মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে শাস্তি পেয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। সিডনির একটি আদালত তাকে ১ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা করেছেন। একই সঙ্গে গাড়ি চালাতে হলে বিশেষ নিয়ন্ত্রণযন্ত্রযুক্ত লাইসেন্স নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গত ৫ এপ্রিল সিডনির পূর্বাঞ্চলে রোডসাইড পরীক্ষায় থামানো হয় ওয়ার্নারকে। সেখানে অ্যালকোহল পরীক্ষায় ফল পজিটিভ আসার পর মারৌব্রা পুলিশ স্টেশনে দ্বিতীয়বার পরীক্ষা করা হয়। এতে তার রক্তে অ্যালকোহলের মাত্রা পাওয়া যায় ০.১০৪, যা আইনসিদ্ধ সীমার দ্বিগুণেরও বেশি।
ওয়ার্নারের আইনজীবী আদালতে তার শাস্তি কমানোর আবেদন করেন। তিনি যুক্তি দেন, ঘটনাটি বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হওয়ায় ওয়ার্নার এরই মধ্যে যথেষ্ট সামাজিক ও পেশাগত পরিণতি ভোগ করেছেন।
ওয়েভারলি লোকাল কোর্টে আইনজীবী আওয়াইজ আহমেদ বলেন, ইএসপিএন, আল জাজিরা ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে ঘটনাটি প্রকাশিত হয়েছে। তার দাবি, এই ঘটনার প্রভাব ওয়ার্নারের বাণিজ্যিক সুযোগ-সুবিধার ওপরও পড়তে পারে।
আদালতের নির্দেশ অনুযায়ী, ইন্টারলক লাইসেন্সের জন্য আবেদন করে গাড়িতে নির্দিষ্ট ডিভাইস স্থাপনের পরই ওয়ার্নার আবার গাড়ি চালাতে পারবেন। ওই যন্ত্র অ্যালকোহলের উপস্থিতি শনাক্ত করলে গাড়ির ইঞ্জিন চালু হতে দেবে না।
ফুটবলের পর ক্রিকেটেও বিশ্বরেকর্ড স্পেনের!
ডারউইন থেকে নতুন বাংলাদেশের পথ দেখাচ্ছেন শান্ত