নারী টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছেড়েছেন নিগার সুলতানা জ্যোতি। তার জায়গায় নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন নাহিদা আক্তার। রোববার (১৮) বিসিবি জানাল জাতীয় নারী টি-টুয়েন্টি দলের নতুন অধিনায়ক ও সহ-অধিনায়কের নাম।
বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু জানিয়েছেন, বাংলাদেশ দলের নতুন অধিনায়ক করা হয়েছে নাহিদা আক্তারকে। সহ-অধিনায়ক করা হয়েছে সোবহানা মোস্তারিকে।
নতুন দায়িত্বের জন্য নাহিদাকে অভিনন্দন জানিয়ে তার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন জ্যোতি। নেতৃত্বে পরিবর্তন এলেও বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার লক্ষ্য একই থাকবে বলে জানিয়েছেন সাবেক এই অধিনায়ক।
‘নতুন এই দায়িত্বে তার জন্য রইল অনেক শুভকামনা। আমি বিশ্বাস করি, সে নিজের সামর্থ্য ও নেতৃত্ব দিয়ে দলকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দলে আমাদের ভূমিকার পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের লাল-সবুজ পতাকার প্রতি আবেগ একই আছে, আমাদের লক্ষ্যও একই—বাংলাদেশ ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাওয়া।’
জ্যোতি আরও বলেন, ‘একজন সতীর্থ হিসেবে নাহিদার পাশে আছি, থাকব। দলের সাফল্যের জন্য আমার পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা সম্ভব, তা করতে আমি সবসময় প্রস্তুত। আমরা একসঙ্গে অনেকটা পথ পাড়ি দিয়েছি। সামনে বাংলাদেশের জার্সিতে একসঙ্গে আরও অনেক সাফল্যের গল্প লিখতে চাই।’
ক্রীড়ার মানচিত্রে নতুন সংযোজন ‘এবিজি স্পোর্টস সিটি’