ইরানের তেহরানে বাংলাদেশের স্প্রিন্টার জহির রায়হান রৌপ্য পদক জিতেছেন। ৪০০ মিটার স্প্রিন্টে তিনি ৪৮.১০ সেকেন্ডে দ্বিতীয় হয়েছেন। এশিয়ান পর্যায়ে অ্যাথলেটিক্সে এটি বাংলাদেশের দ্বিতীয় পদক।
এর আগে ২০১৭ সালে কেনিয়ার নাইরোবিতে বিশ্ব যুব অ্যাথলেটিক্সের সেমিফাইনালে উঠেছিলেন জহির রায়হান। ২০২১ সালে টোকিও অলিম্পিকে খেলেছিলেন জহির রায়হান। অ্যাথলেটিক্সে এবার জাতীয় রেকর্ড গড়ে এশিয়ান পর্যায়ে পদক জিতলেন তিনি।
আউটডোরে অ্যাথলেটিক্স ট্র্যাক ৪০০ মিটারের। ইনডোরে সেটা ২০০ মিটার। ফাইনালে জহির রায়হান ৬ নম্বর লেনে ছিলেন। প্রথম ধাপে তিনি অনেকটা এগিয়ে ছিলেন। ১০০ মিটারের পর ইরানের স্প্রিন্টার সাজ্জাদ আগেই তাকে পেছনে ফেলেন। শেষ কয়েক মিটার দুর্দান্ত লড়াই হয়েছে। শেষ পর্যন্ত ইরানি স্প্রিন্টার ৪৭.৯৫ সেকেন্ড টাইমিংয়ে স্বর্ণ জেতেন।

