বর্তমান সময়ে ঘরে বসে অনলাইনে আয়ের সবচেয়ে জনপ্রিয় ও লাভজনক মাধ্যম হয়ে উঠেছে ইউটিউব। নিজের চ্যানেল খুলে নিয়মিত ভিডিও আপলোড করে অনেকেই এখন প্রতি মাসে ভালো পরিমাণ টাকা আয় করছেন।
এমনিতে ইন্টারনেট থেকে টাকা আয় করার অনেক অনলাইন কাজ রয়েছে যেগুলো করে আমরা সহজেই টাকা আয় করতে পারি। কিন্তু অনলাইনে ইনকাম করার এমন অনেক মাধ্যমগুলোর মধ্যে ইউটিউব হচ্ছে সবচেয়ে সহজ এবং লাভজনক একটি প্লাটফর্ম৷ কেননা এখান থেকে আপনি ভিডিও কনটেন্ট বানিয়ে টাকা ইনকাম করতে পারবেন।
ইউটিউব থেকে কত টাকা আয় করা যায় এ সম্পর্কে আমরা অবশ্যই জানবো। তবে এটা জানার আগে আমাদের ইউটিউব থেকে টাকা আয়ের সম্পূর্ণ প্রক্রিয়াটি জানতে হবে। যেমন, কীভাবে ইউটিউব থেকে টাকা আয় করা যায়? ইউটিউব আমাদের কীভাবে টাকা দেয়? ইউটিউব কত ভিউতে কত টাকা দেয় এবং সব শেষে ইউটিউব থেকে মাসে কত টাকা ইনকাম করা যায়?

ইউটিউব চ্যানেল খুলে নিয়মিত ভিডিও আপলোড করতে হয়। চ্যানেলে ‘মনিটাইজেশন’ চালু করলে ইউটিউব ভিডিওর শুরুতেই কিংবা মাঝখানে বিভিন্ন বিজ্ঞাপন দেখায়। এই বিজ্ঞাপন দেখানোর বিনিময়ে ইউটিউব চ্যানেলের মালিক অর্থ পান।
শুধু চ্যানেল খুললেই যে টাকা পাওয়া যাবে, এমন নয়। ইউটিউব মনিটাইজেশনের জন্য দুটি মূল শর্ত পূরণ করতে হয়: চ্যানেলটিতে কমপক্ষে ১ হাজার সাবস্ক্রাইবার থাকতে হবে এবং গত এক বছরে ভিডিওগুলোর মোট ওয়াচ টাইম ৪ হাজার ঘণ্টা হতে হবে। এই শর্ত পূরণ হলেই চ্যানেল মালিক মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারেন। আবেদন অনুমোদন পেলে ভিডিওতে বিজ্ঞাপন দেখানো শুরু হয় এবং আয় শুরু হয়।
ইউটিউব থেকে কত টাকা আয় করা সম্ভব—এ প্রশ্নের সরাসরি উত্তর নেই। কারণ আয় নির্ভর করে ভিডিওর ধরন, দর্শকের সংখ্যা, বিজ্ঞাপনের মূল্য ও ভিউয়ারদের অবস্থানের ওপর। তবে একটি সফল চ্যানেল থেকে মাসে ১০ হাজার থেকে কয়েক লাখ টাকা পর্যন্ত আয় করা সম্ভব বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ইউটিউব মূলত বিজ্ঞাপন দেখানো অনুযায়ী ক্রিয়েটরদের টাকা দেয়। বিজ্ঞাপনে ক্লিক বা দর্শনের ভিত্তিতে অর্থ গণনা করা হয়। আয়ের পরিমাণ নির্ভর করে কোন দেশের দর্শক ভিডিও দেখছেন, বিজ্ঞাপনদাতা কত দাম দিচ্ছেন এবং ভিডিওর কনটেন্টের ওপর। প্রাথমিকভাবে বাংলাদেশি ইউটিউবাররা প্রতিদিন ১০০০ ভিউয়ের বিনিময়ে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত পেয়ে থাকেন। তবে উন্নত দেশের দর্শক বেশি থাকলে আয় বেড়ে ২০০-৩০০ টাকাও হতে পারে।
বাংলাদেশের অনেক ইউটিউবার মাসে ২০-৩০ হাজার টাকা থেকে শুরু করে ১-২ লাখ টাকাও আয় করেন। তবে সেটা সম্ভব হয় নিয়মিত মানসম্মত ভিডিও তৈরি, বেশি সাবস্ক্রাইবার এবং লক্ষাধিক ভিউয়ের মাধ্যমে। তবে আয়ের জন্য দ্রুত সফল হতে চাইলে ধৈর্য ও ধারাবাহিকতা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
অনেকে ইউটিউব থেকে দ্রুত ধনী হওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন কোর্স বিক্রি করেন। প্রকৃত আয়ের জন্য নিয়মিত পরিশ্রম এবং সঠিক কৌশল প্রয়োজন। বিনা পরিশ্রমে বড় অংকের আয়ের আশা না করাই ভালো।
ইউটিউব থেকে আয় সম্পূর্ণ সম্ভব ও বৈধ। তবে সেটি নির্ভর করে আপনার সৃজনশীলতা, সময় দেওয়া ও কন্টেন্টের মানের ওপর।
ইউটিউব হতে পারে আপনার উপার্জনের মাধ্যম
ইউটিউব বিজ্ঞাপনে বিরক্ত: এড়ানোর ৫টি কৌশল