দেশের বাজারে ফের সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বেড়ে যাওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নির্ধারিত এই দাম সোমবার (২৫ মে) সকাল ১০টা থেকে কার্যকর করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এতে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে দুই লাখ ৩৮ হাজার ১২১ টাকায়, যা গতকাল রবিবার ছিল দুই লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা।
এছাড়া নতুন মূল্য তালিকায় ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ২৭ হাজার ৩৩১ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সাথে সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে এক লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকায়।
সোনার দামের পাশাপাশি এবার রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৬৫৭ টাকা, ২১ ক্যারেটের ভরি ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৭৪১ টাকা নির্ধারণ করেছে বাজুস।
বুধবার রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে পশুর হাটসংলগ্ন ব্যাংক