আইএমএফ বৈঠকে নবম পে স্কেল নিয়ে আলোচনা হয়নি : অর্থমন্ত্রী

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০৯:১৮ পিএম

ঢাকা সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে নবম জাতীয় পে স্কেল নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

বৈঠক শেষে ব্রিফিংয়ে অর্থমন্ত্রী বলেন, ‘পে স্কেল নিয়ে কোনো আলোচনা হয়নি। তবে এ পর্যন্ত যেসব বিষয়ে আলোচনা হয়েছে, সেগুলোতে সন্তোষজনক অগ্রগতি হয়েছে।’

তিনি জানান, নতুন ঋণ কর্মসূচির বিষয়ে আইএমএফ কিছু শর্ত দিয়েছে। সরকার এসব শর্ত ধাপে ধাপে বাস্তবায়নের উদ্যোগ নেবে।

অর্থমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের আর্থিক খাতের সংস্কার, কর খাতে প্রবৃদ্ধি এবং সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতির বিষয়ে আইএমএফ প্রতিনিধি দল সন্তোষ প্রকাশ করেছে।

অর্থমন্ত্রী  বলেন, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে সরকারের সঙ্গে আইএমএফের আলোচনা অব্যাহত রয়েছে। নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনার অগ্রগতিও সন্তোষজনক পর্যায়ে রয়েছে বলে জানান তিনি।

Attr
আরও পড়ুন