দেশের বাজারে ফের বাড়ানো হয়েছে সোনার দাম। এখন সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি করা হয়েছে। এর ফলে ভ্যাট যুক্ত করে ভালো মানের এক ভরি সোনার নতুন বিক্রয়মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) মূল্য বৃদ্ধি পাওয়ায় এই সমন্বয় করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) সকাল ১০টা থেকেই এই নতুন মূল্যতালিকা কার্যকর হয়েছে।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় মূল্যবৃদ্ধির এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর আগে গত ২৮ জুলাই প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছিল। ঠিক তিন দিনের মাথায় সমপরিমাণ টাকা বাড়িয়ে আগের জায়গায় ফিরিয়ে আনা হলো সোনার বাজার।
নতুন দর অনুযায়ী সোনার দাম (ভ্যাটসহ)
২২ ক্যারেট: ভরি প্রতি ২,২১৬ টাকা বেড়ে নতুন দাম ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।
২১ ক্যারেট: ভরি প্রতি ২,১০০ টাকা বেড়ে নতুন দাম ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা।
১৮ ক্যারেট: ভরি প্রতি ১,৭৫০ টাকা বেড়ে নতুন দাম ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা।
সনাতন পদ্ধতি: ভরি প্রতি ১,৪৫৮ টাকা কমে নতুন দাম ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।
সোনার পাশাপাশি রুপার দামও ভ্যাটসহ পুনর্বিন্যাস করেছে বাজুস। নতুন অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপা ৪,৬০৭ টাকা, ২১ ক্যারেট ৪,৩৭৪ টাকা, ১৮ ক্যারেট ৩,৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপা ২,৮৫৮ টাকায় বিক্রি হবে।
দেশে পেপল-পেওনিয়ারের লেনদেন সেবা চালু হচ্ছে
ডলারের দাম মৌখিকভাবে বেঁধে দিল কেন্দ্রীয় ব্যাংক
অক্টোবরের আগে নতুন পে-স্কেল ঘোষণা হচ্ছে না