২০২৫-২৬ অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার ৬৭.৫২ শতাংশ

আপডেট : ৩১ জুলাই ২০২৬, ০২:৩৬ পিএম

বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে দেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার আশঙ্কাজনকভাবে কমে ১৯৭৪ সালের পর অর্থাৎ গত ৫৩ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

এর ফলে ধীরগতিতে চলেছে অবকাঠামো ও সামাজিক খাতের প্রকল্পগুলো, যা নতুন কর্মসংস্থান সৃষ্টিতে বাধা সৃষ্টি করেছে এবং সরকারি বিনিয়োগ থেকে পাওয়া অর্থনৈতিক সুবিধা হ্রাস করেছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পর্যবেক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রকাশিত তথ্যানুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে সংশোধিত এডিপির মোট ২ লাখ ৮ হাজার ৯৩৫ কোটি টাকার বরাদ্দের বিপরীতে খরচ হয়েছে ১ লাখ ৪১ হাজার ৭১ কোটি টাকা। শতাংশের হিসাবে বাস্তবায়নের হার মাত্র ৬৭.৫২ শতাংশ। টাকার অংকের হিসেবেও ২০১৮-১৯ অর্থবছরের পর এটিই সর্বনিম্ন ব্যয়।

আইএমইডির তথ্য অনুযায়ী, এডিপি বরাদ্দের তিন-তৃতীয়াংশ পাওয়া শীর্ষ ১৫টি মন্ত্রণালয়ের মধ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ (৫০.৩৩%), প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় (৬০.৮৭%) এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ (৬৬.৩০%) সবচেয়ে পিছিয়ে ছিল। তবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ (৯৩.৭১%), সেতু বিভাগ (৯৩.৮৫%) এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ (৯১.১৮%) বাস্তবায়ন হারের শীর্ষে রয়েছে।

YA
আরও পড়ুন
সর্বশেষপঠিত