ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের অবসানে কূটনৈতিক সমাধানের জন্য প্রস্তুত থাকার ইঙ্গিত দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা কমেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আগের দিনের প্রায় ৪ শতাংশ মূল্যবৃদ্ধির পর জ্বালানি পণ্যটির দর কমে আসে।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের ফিউচার দর ৯৪ সেন্ট বা শূন্য দশমিক ৯ শতাংশ কমে প্রতি ব্যারেল ১০২ দশমিক ১৩ ডলারে নেমেছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৫৯ সেন্ট বা শূন্য দশমিক ৩৯ শতাংশ কমেছে। এতে প্রতি ব্যারেলের দাম দাঁড়িয়েছে ৯১ দশমিক ৫৬ ডলার।
ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের অবসানে তারা কূটনৈতিক আলোচনায় বসতে প্রস্তুত। তবে দুই দেশের মধ্যে কীভাবে এই সমাধানে পৌঁছানো যাবে, সে বিষয়ে এখনো বড় ধরনের মতপার্থক্য রয়েছে।
ইরানের এমন অবস্থানের পর আগের দিন আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছিল। সংঘাতের কারণে জ্বালানি সরবরাহ নিয়ে তৈরি হওয়া উদ্বেগের পাশাপাশি কূটনৈতিক সমাধানের সম্ভাবনাও বর্তমানে তেলের বাজারের গতিপথে প্রভাব ফেলছে।
সূত্র: আলজাজিরা
হরমুজে ভারতীয় নাবিক নিহত, কী ঘটেছিলো এমভি কেপ দাওয়ে?