ইরানে মার্কিন হামলার জেরে বিশ্ববাজারে বাড়লো তেলের দাম

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ এএম

ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার খবরের পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দিনের শুরুতে লেনদেনে ব্রেন্ট ও যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ০.৫ শতাংশ করে বৃদ্ধি পায়।

গ্রিনিচ মান সময় (জিএমটি) রাত ১টা ৪ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪৮ সেন্ট বেড়ে ১০৫ ডলার ২৫ সেন্টে পৌঁছায়। একই সময়ে ডব্লিউটিআইয়ের দাম ৪৭ সেন্ট বেড়ে দাঁড়ায় ৯৬ ডলার ৯৩ সেন্টে।

তবে এর আগের দিন সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে লেনদেন শেষ হয়েছিল। ওই দিন ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮ ডলার ৬৬ সেন্ট বা ৭ দশমিক ৬৩ শতাংশ কমে ১০৪ ডলার ৭৭ সেন্টে নেমে আসে।

এর আগে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে *দ্য ওয়াল স্ট্রিট জার্নাল* জানায়, যুক্তরাষ্ট্র ইরানের কেশম দ্বীপে হামলা চালিয়েছে। ওই কর্মকর্তাদের কয়েকজনের ভাষ্য, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর ক্ষেত্রে ইরানের সক্ষমতা সীমিত করতেই প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে এই হামলা চালানো হয়েছে।

সূত্র: আল-জাজিরা

ওয়াইএ
আরও পড়ুন