ইরানের খোমেইন শহরে ভোরে স্কুলে ভয়াবহ বিমান হামলা

আপডেট : ১৬ মার্চ ২০২৬, ০১:২৮ পিএম

খোমেইন, ইরান ইরানের মারকাজি প্রদেশের খোমেইন শহরে আজ ভোরে একটি বালক বিদ্যালয়ে ভয়াবহ বিমান হামলা চালানো হয়েছে। দেশটির সরকারি সংবাদ সংস্থা ‘ফার্স নিউজ’ (Fars News) এই হামলাকে ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা’ হিসেবে বর্ণনা করেছে।

আক্রান্ত বিদ্যালয়টির নাম শহীদ খোমেইনি বয়েজ স্কুল। হামলার পর ফার্স নিউজ বেশ কিছু ছবি প্রকাশ করেছে, যাতে বিদ্যালয়ের ভবনটি সম্পূর্ণ বিধ্বস্ত অবস্থায় দেখা গেছে। ধ্বংসস্তূপের মধ্যে ভবনের বড় একটি অংশ মাটির সাথে মিশে যেতে দেখা যায়।

পরবর্তীতে মারকাজি প্রদেশের উপ-গভর্নরের বরাত দিয়ে ‘মেহর নিউজ এজেন্সি’ (Mehr news agency) জানিয়েছে যে, হামলায় স্কুল ভবনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও ভাগ্যক্রমে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে বিস্ফোরণের তীব্রতায় বিদ্যালয়ের চারপাশের বেশ কিছু বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি তাদের টেলিগ্রাম চ্যানেলে ধ্বংসযজ্ঞের ছবিগুলো শেয়ার করে জানিয়েছে, খোমেইন শহরে স্কুলে সরাসরি বিমান হামলা (Airstrike) চালানো হয়েছে। ত্রাণ ও উদ্ধারকারী দলগুলো বর্তমানে ঘটনাস্থলে অবস্থান করছে।

SN
আরও পড়ুন