ট্রাম্পকে ইরানি স্পিকারের কড়া জবাব

আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যকে পুরোপুরি ‘মিথ্যা’ বলে আখ্যায়িত করেছে ইরান।

দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, ট্রাম্প গত এক ঘণ্টায় যে ৭টি দাবি করেছেন তার প্রতিটিই মিথ্যা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ ট্রাম্পের মন্তব্যের কঠোর সমালোচনা করে বলেন, হরমুজ প্রণালির নিয়মকানুন বা পরিচালনা পদ্ধতি কখনো সামাজিক যোগাযোগমাধ্যমে নির্ধারিত হতে পারে না।

তিনি স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়েছেন যে, ইরানের ওপর মার্কিন অবরোধ ও চাপ অব্যাহত থাকলে বিশ্ববাণিজ্যের এই গুরুত্বপূর্ণ রুটটি পুরোপুরি খোলা রাখা হবে না।

গালিবাফ আরও জানান, এই প্রণালি দিয়ে জাহাজ চলাচল ভবিষ্যতে কেবল নির্ধারিত রুট এবং ইরানের সরাসরি অনুমোদনের ভিত্তিতেই পরিচালিত হবে। সূত্র: আল–জাজিরা

YA
আরও পড়ুন