লেবানন থেকে বহিষ্কারের পর এবার মার্কিন নিষেধাজ্ঞার কবলে ইরানি রাষ্ট্রদূত

আপডেট : ২২ মে ২০২৬, ১১:০৪ এএম

লেবাননে নিযুক্ত ইরানের সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা শিবানি-এর ওপর মার্কিন অর্থ মন্ত্রণালয়ের (ইউএস ট্রেজারি ডিপার্টমেন্ট) নিষেধাজ্ঞা জারির ঘোষণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মার্কিন এই পদক্ষেপকে তারা "কঠোর ভাষায় প্রত্যাখ্যান" করেছে।

এর আগে মার্কিন প্রশাসন লেবাননের বেশ কয়েকজন কর্মকর্তা, সাধারণ নাগরিক এবং ইরানি রাষ্ট্রদূতের ওপর এই যৌথ নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি নিশ্চিত করে।

ওয়াশিংটনের দাবি, লেবাননের শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা এবং সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ কার্যক্রমকে প্রতিহত করার অভিযোগে মোট ৯ জন ব্যক্তির বিরুদ্ধে এই শাস্তিমূলক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

উল্লেখ্য, লেবাননে নিযুক্ত ইরানের এই মনোনীত রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা শিবানিকে গত মার্চ মাসের শেষ দিকেই বৈরুত ছাড়ার নির্দেশ দিয়েছিল লেবানন সরকার। সে সময় লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে ‘পারসোনা নন গ্রাটা’ (অবাঞ্ছিত ব্যক্তি) হিসেবে ঘোষণা করে এবং তার রাষ্ট্রদূত পদের মনোনয়ন বা গ্রহণযোগ্যতা প্রত্যাহার করে নেয়।

YA
আরও পড়ুন