দক্ষিণ লেবাননের সর্বশেষ সম্পূর্ণ সচল চিকিৎসা কেন্দ্র 'তেবাইন হাসপাতাল'-এ ইসরায়েলি সেনাবাহিনীর চালানো সাম্প্রতিক হামলাটিকে একটি 'যুদ্ধাপরাধ' বলে আখ্যায়িত করেছেন লেবানন সংসদের একজন প্রভাবশালী সদস্য।
লেবাননের সংসদ সদস্য বিলাল আবদুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন। গতকাল বৃহস্পতিবার তেবাইন হাসপাতালে চালানো ওই ইসরায়েলি হামলায় অন্তত ৯ জন সাধারণ মানুষ আহত হয়েছেন।
এমপি বিলাল আবদুল্লাহ বলেন, তেবাইন হাসপাতালে এই বোমাবর্ষণের ঘটনাটি চিকিৎসা ও অ্যাম্বুলেন্স কর্মীদের হত্যা, স্বাস্থ্যকেন্দ্র ধ্বংস এবং দক্ষিণ লেবাননসহ বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলীগুলোতে অসংখ্য হাসপাতালের কার্যক্রম ব্যাহত করার ক্ষেত্রে ইসরায়েলের "দীর্ঘ অপরাধের রেকর্ডে" নতুন একটি সংযোজন।
ইসরায়েলের এই পদক্ষেপকে একটি ‘কাপুরুষোচিত কাজ’ হিসেবে বর্ণনা করে তিনি জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়, এর সাথে সংশ্লিষ্ট সংস্থাগুলো এবং আন্তর্জাতিক আদালতগুলোর অবিলম্বে এই বিষয়টি খতিয়ে দেখা এবং ব্যবস্থা নেওয়া উচিত।
প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ লেবাননের বিন্ত জবিল জেলায় অবস্থিত এই তেবাইন হাসপাতালটি ইসরায়েলি বিমান হামলার কারণে অভ্যন্তরীণ ও বাহ্যিকভাবে মারাত্মক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। এই অঞ্চলে এটিই ছিল একমাত্র চিকিৎসা কেন্দ্র যা সাধারণ মানুষকে জরুরি স্বাস্থ্যসেবা দিয়ে আসছিল।
পোল্যান্ডে আরও ৫ হাজার সেনা পাঠানোর ঘোষণা ট্রাম্পের