ইরানের সাথে আলোচনার ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেওয়া বর্তমান কৌশল তেহরানের অবস্থানকে উল্লেখযোগ্যভাবে আরও শক্তিশালী করেছে বলে মন্তব্য করেছেন কট্টর ইসরায়েল-পন্থী মার্কিন ডেমোক্র্যাট সিনেটর কোরি বুকার।
আমেরিকার একটি মূলধারার গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বুকার বলেন, ট্রাম্পের বর্তমান কৌশলটি সম্পূর্ণ উল্টো ফল (ব্যাকফায়ার) দিয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধ নীতির তীব্র সমালোচনা করে কোরি বুকার বলেন, ঠিক এই কারণেই এই যুদ্ধটি ভুল ছিল। তিনি (ট্রাম্প) আমাদের এমন একটি পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছেন যা আগের চেয়েও অনেক বেশি খারাপ। এর ফলে ইরানে এখন আরও চরমপন্থী একটি শাসনব্যবস্থা তৈরি হয়েছে এবং হরমুজ প্রণালি এখন তাদের জন্য একটি দরকষাকষির মূল হাতিয়ারে পরিণত হয়েছে।
বর্তমান পরিস্থিতিতে ওয়াশিংটনের অসহায়ত্ব তুলে ধরে এই মার্কিন সিনেটর বলেন, ইরানের মতো একটি দুর্বল রাষ্ট্র আজ আমেরিকাকে একটি চরম অচলাবস্থার মধ্যে ফেলে দিয়েছে। আর ডোনাল্ড ট্রাম্পকে এখানে স্রেফ একজন বোকার মতো ব্যবহার করা হচ্ছে। মূলত তিনিই প্রথম আমাদের এই সংকটের মুখে ঠেলে দিয়েছেন। সূত্র: আল জাজিরা
লড়াই থামবে না, সামনে আরও বড় আঘাত আসছে: নেতানিয়াহু