আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে মার্কিন রাজনীতি যখন উত্তপ্ত, ঠিক তখনই ওভাল অফিসে নিজেদের ১২তম মন্ত্রিসভার বৈঠক করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিবাসন, মূল্যস্ফীতি ও অর্থনীতির মতো স্পর্শকাতর অভ্যন্তরীণ নীতিগুলো নিয়ে দীর্ঘ আলোচনার কথা থাকলেও, ট্রাম্পের এই বৈঠকে মূল ছায়া ফেলেছে ইরান পরিস্থিতি।
ইরানের সাথে আলোচনার বর্তমান অগ্রগতি নিয়ে সুনির্দিষ্টভাবে জানতে চাওয়া হলে প্রেসিডেন্ট ট্রাম্প সাফ জানিয়ে দেন, তিনি একটি 'চমৎকার চুক্তি' করতে চান। আর চুক্তিটি যদি মার্কিন স্বার্থের অনুকূলে বা আশানুরূপ না হয়, তবে তিনি কোনো চুক্তিতেই যাবেন না।
এই সংঘাতের অবসান ঘটাতে প্রেসিডেন্ট ট্রাম্প বর্তমানে তীব্র চাপের মধ্যে রয়েছেন। নিজের রাজনৈতিক ভিত্তির পাশাপাশি রিপাবলিকান ও ডেমোক্র্যাট—উভয় শিবিরের সদস্যরাই সংঘাতের ইতি টানার জন্য তাঁর ওপর চাপ সৃষ্টি করে চলেছেন।
অন্যদিকে, এই সংঘাতের অবসান ঘটাতে বৈশ্বিক চাপ অব্যাহত থাকার মাঝেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি শান্তি চুক্তির বিষয়ে ওয়াশিংটন আপাতত আলোচনার গতিশীলতা বজায় রাখার চেষ্টা করছে। তবে প্রেসিডেন্ট স্পষ্ট করে দিয়েছেন যে, মার্কিন স্বার্থ রক্ষা করে এমন সন্তোষজনক চুক্তি ছাড়া অন্য কোনো কিছুতেই হোয়াইট হাউস রাজি হবে না। সূত্র: আল জাজিরা
ইরানে আবারও হামলা চালালো যুক্তরাষ্ট্র